শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে সাইমা নামে দেড় বছর বয়সী এক কন্যাসন্তানের হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমা ওই গ্রামের সাইফুল শিকদারের কনিষ্ঠ কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সাইমা উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অলক্ষ্যে সে ঘরের ভেতরের বাথরুমে ঢুকে পড়ে এবং সেখানে রাখা পানিভর্তি বালতিতে মুখ থুবড়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বাথরুমের বালতির ভেতরে তাকে নিস্তেজ অবস্থায় ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জমিল হোসেন খান জানান, “বিকেলের দিকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় ইমার্জেন্সিতে আনা হয়েছিল। বাথরুমের বালতির পানিতে ডুবে যাওয়ার কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। ছোট শিশুরা কখন কোথায় চলে যায়, তা বোঝা কঠিন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে শিশু সন্তানদের প্রতি প্রতিটি অভিভাবককে সবসময় সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।
মোঃ শামীম আহমেদ জেলা প্রতিনিধি মাদারীপুর
০১৭৩৪০৮৪১২২
০৬/১০/২০২৬































