জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনের (নতুন ভবন) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সল আহমেদ। ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলমের তত্ত্বাবধানে এবং উপজেলা পরিষদের সিএ এসএম শওকতের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তাজমিনুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মো. সেলিম রেজা। পরে গীতা পাঠ করেন আঁওড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল চন্দ্র বসাক।
সভায় শিক্ষার প্রসার ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, পুর এম, ইউ ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মো. সাহেব আলী, কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একটি আদর্শ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।
তাই শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।



























