, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির অংকুরে ছাত্রলীগের কর্মীকে সাধারণ সম্পাদক করায় সমালোচনা, পরে কমিটি স্থগিত দেবিগঞ্জের দুর্গা প্রতিমা ভাঙচুর নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মুসলিম-হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরাম। বাকৃবিতে মাদক সেবনের সময় হাতেনাতে তিন কলেজছাত্রকে আটক ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিতের আহ্বানে শেরপুরে র‍্যালি-আলোচনা লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাকৃবি ‎ চিলমারীতে মনোয়ারুল ইসলাম মিলুর অকাল মৃত্যুতে শোকের ছাঁয়া

লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

৯

মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে সাদেক আলী বাড়ির সামনে সড়কে দাঁত ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী তাজ এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (কুমিল্লা-ছ ৭১-০০৩৮) পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদেক আলীকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সুরুজ্জামান শামীম।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির অংকুরে ছাত্রলীগের কর্মীকে সাধারণ সম্পাদক করায় সমালোচনা, পরে কমিটি স্থগিত

লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় ০১:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬