, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে পাঁচ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার বড়লেখায় ইতালি প্রবাসী মোঃ সানু মিয়াকে ক্রেস্ট দেন, ভোলার কান্দি ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষে থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত।। ‎ ‎গলাচিপা পক্ষিয়ায় খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল ফুলের মালায় বরণ হিন্দু সম্প্রদায়ের মসজিদ নির্মাণে সহযোগিতা চান বাসিন্দারা চৌদ্দগ্রামের আলকরায় মন্নান ট্রাফিকের বাড়িতে কাজ করার সময় রং মেস্তরীর মৃত্যু সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে বাকৃবিতে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দুই অপারেশনে শেষ সম্বল শেষ, অসুস্থ দুই বছরের সাজিদের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

শেরপুরে সোলার প্যানেল স্থাপনে উদ্যোক্তা তালিকাভুক্তির অবহিতকরণ সভা

৯

শেরপুরে সরকারি দপ্তর ও বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর চেম্বার অব কমার্স, ইপিসি কন্ট্রাক্টর, এসএমই ফাউন্ডেশন, শেরপুর প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও অংশীজনরা অংশ নেন।

সহকারী প্রকৌশলী সুশান্ত পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মাইনুদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

সভায় সরকারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তর ও বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন, সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়া এবং উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ইতোমধ্যে শেরপুরের প্রায় ৪০ জন উদ্যোক্তা আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আরও উদ্যোক্তা আবেদন করবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টেকনাফে পাঁচ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার

শেরপুরে সোলার প্যানেল স্থাপনে উদ্যোক্তা তালিকাভুক্তির অবহিতকরণ সভা

আপডেট সময় ০৭:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬