, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় ২৭৭ অতি দরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন টেকনাফে জি-৩ রাইফেলসহ তিন রোহিঙ্গা আটক কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা ​নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার কুতুপালংয়ে দেশীয় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি আটক

ভাঙ্গুড়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে প্রশিকার হুইলচেয়ার বিতরণ

১৩

পাবনার ভাঙ্গুড়ায় শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ভাঙ্গুড়ায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার স্বাস্থ্য ও প্রতিবন্ধী বিষয়ক কর্মসূচির বিভাগীয় প্রধান মো. মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার কেন্দ্রীয় ব্যবস্থাপক মো. ফিরোজ আহম্মদ।

এ সময় প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামসহ সকল ব্যবস্থাপক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধা বৃদ্ধি এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করাই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এদিকে প্রশিকার কার্যক্রমের অংশ হিসেবে এম এ আব্দুল কুদ্দুস ও মোছা. লাইলী খাতুন, মো. রফিকুল ইসলাম ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর এলাকার সার্বিক পরিচালনা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে প্রশিকার হুইলচেয়ার বিতরণ

আপডেট সময় ০৬:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬