ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আরিফুজ্জামানের নেতৃত্বে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার ও অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাঃ হালিমা খানম, ভাঙ্গুড়া পৌর নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আলী আজম, ভেটেনারি সার্জন মোছাঃ শারমিন, ভাঙ্গুড়া প্রাণিসম্পদ অধিদপ্তর, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সম্পাদক মো. মইনুল হক,দপ্তর সম্পাদক আলহাজ্ব হাফিজুর রহমান আনছারী, বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার সদস্যবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন বলেছেন,
কর্মসূচিতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, প্রতি শনিবার সকাল ৯টায় নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আগামী তিন মাসব্যাপী বিশেষ এ কর্মসূচি অব্যাহত থাকবে।































