জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
“সঠিক তাপমাত্রা ও আদ্রতা সংরক্ষণ করুন, সুস্থ্য থাকুন, বেশি লাভ করুন” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় (হাইব্রিড সোলার অপারেটেড) “ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ এর বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগরে বৃহস্পতিবার কোল্ড স্টোরেজটির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহআলম রাজু, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রসূল নয়ন, উপ সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, কাশিনগর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, কাশিনগর ইউনিয়ন জামায়াত নেতা ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সোলায়মান কবির, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মু. জহিরুল হাসান, সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান মজুমদার, হিলালনগর কৃষক গ্রুপের সভাপতি কামাল হোসেন প্রমূখ।
প্রকল্পটির সার্বিক তত্বাবধানে ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও আবু কাওসার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, হিলালনগরের এ মিনি কোল্ড স্টোরেজটি আপনাদের সম্পদ। এটি যত্ন সহকারে তা দেখভাল করার দায়িত্ব আপনাদের সকলের। এটির সঠিক ব্যবহার করা গেলে এ অঞ্চলের কৃষকরাসহ সাধারণ লোকজন অধিক সুফল ভোগ করতে পারবে।
উল্লেখ্য, ৩০ সদস্যবিশিষ্ট হিলালনগর কৃষক গ্রুপের সদস্যরা বিনামূল্যে তাদের উৎপাদিত সবজি ও ফলমূল ন্যায্যমূল্যে বিক্রির উদ্দেশ্যে এ কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়ছে।
,
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা
সারের সুষম বণ্টনে বিশেষ অ্যাপ, ছয় মাসে রাস্তাঘাট সংস্কারে এমপি মিলনের আশ্বাস
বিশ্ব পর্যটন দিবসে বর্ণিল আয়োজনে মুখর পাহাড়পুর।
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্ল্যানটেইন দিয়ে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে নতুন প্রযুক্তি, বাকৃবির সাফল্য
মায়ের দেয়া কিডনী নিয়েও বাঁচল না আনোয়ার।
ময়মনসিংহে সাংবাদিক এইচ টি তোফাজ্জল হোসেনের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন।
এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ির ‘লাইন’ নিয়ন্ত্রণে মাসিক টাকা আদায়ের অভিযোগ
টেকনাফে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করল এপিবিএন
সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্য চৌদ্দগ্রামে ফারর্মাস মিনি কোল্ড স্টোরেজের উদ্ভোধন
-
মো: জহিরুল ইসলাম সুমন
- আপডেট সময় ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- 13
জনপ্রিয় সংবাদ



























