, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় ২৭৭ অতি দরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন টেকনাফে জি-৩ রাইফেলসহ তিন রোহিঙ্গা আটক কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা ​নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার কুতুপালংয়ে দেশীয় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি আটক

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু।

  • মোঃ হাসান আলী, দৈনিক আমার পত্রিকা মোঃ হাসান আলী
  • আপডেট সময় ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 10
১২

নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, নির্বাচনি দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা থাকা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

মোঃ হাসান আলী
ক্রাইম রিপোর্টার
২৪ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু।

আপডেট সময় ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬