, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মা-দক কারবারি ও চোরা-চালান চক্রের সদস্য জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বারকে গ্রে-প্তার করেছে সদর মডেল থানা পুলিশ

১৩৪

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, বিভাগীয় প্রধান

মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, মাদক পাচার, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, জুয়েল জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন। সীমান্তপথে ভারত থেকে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক এনে দেশের অভ্যন্তরে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া ইয়াবা পাচারেও তার সম্পৃক্ততার তথ্য রয়েছে পুলিশের কাছে।
পুলিশ জানায়, গত বছরের ১২ অক্টোবর হেরোইন ও ইয়াবা পাচারের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় জুয়েল পলাতক ছিলেন। পরে তাকে গ্রেপ্তারে আদালত থেকে পরোয়ানা জারি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মঙ্গলবার রাতে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে জুয়েল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর মডেল থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা রয়েছে।
ওসি আরও বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল আত্মগোপনে ছিলেন। তিনি রাজশাহীর বিভিন্ন এলাকায় অবস্থান করছেনএমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মা-দক কারবারি ও চোরা-চালান চক্রের সদস্য জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বারকে গ্রে-প্তার করেছে সদর মডেল থানা পুলিশ

আপডেট সময় ০৭:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬