, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে মা-দ-ক বিরোধী সচেতনতায় ৭৭০ টি চিঠি বিতরণ পায়ে হেঁটে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না দুলাল হোসেনের লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সং-ঘ-র্ষে প্রাণ গেল ২ জনের ঝিনাইদহ ভাটইবাজার থেকে মাগুরা চাকদাহ গ্রামের মা-দক সহ নারী ও পুরুষ আটক পত্নীতলায় আ.লীগের নৈরাজ্য ও স-ন্ত্রা-সের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মা-দক কারবারি ও চোরা-চালান চক্রের সদস্য জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বারকে গ্রে-প্তার করেছে সদর মডেল থানা পুলিশ শ্রীপুরে সার ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

পরিকল্পিত স-ন্ত্রা-সের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা যুবদলের আয়োজনে শহরের থানা মোড়স্থ মুক্তমঞ্চে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে থানা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামে মা-দ-ক বিরোধী সচেতনতায় ৭৭০ টি চিঠি বিতরণ

পরিকল্পিত স-ন্ত্রা-সের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬