, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ

কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় একটি মোটরসাইকেল, ৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড রেলক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের দিকে আসার সময় সন্দেহভাজন মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে মোটরসাইকেলে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ১২:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬