মাগুরায় শ্রীপুরে আকিজ সিমেন্টের ট্রাকের ধাক্কায় অটোচালক বাসুদেব’সহ আহত-৪
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ মটবাড়ি স্ট্যান্ডের পাশে আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক’সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের (আকিজ চেম্বার: ৭৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০) একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ ১৪-২৪০৫, চেসিস নং- MB1A3KWC5GREN6277, ইঞ্জিন নং- GEHZ405001) ঘটনাস্থলে একটি চলন্ত অটোরিকশাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং গাড়িতে থাকা চালক বাসুদেব ও ৩ যাত্রী মারাত্মকভাবে জখম হন।এবং আকিজ কোম্পানির গাড়ীর ড্রাইভার পলাতক।
দুর্ঘটনার পর পরই স্থানীয় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহত অটোরিকশাচালক বাসুদেব ও উক্ত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।





























