, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

অসহায় বয়োবৃদ্ধ দম্পতির পাশে শেরপুর জেলা প্রশাসন

১২৩

বয়োবৃদ্ধ সজু শেখ ও তার অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের অসহায়ত্বের খবর জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন ওই দম্পতির সঙ্গে দেখা করে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য শেরপুরের আবেদীন হাসপাতালে নুরজাহান বেগমকে ভর্তি করার ব্যবস্থা করেন।

জানা গেছে, সজু শেখ ও নুরজাহান বেগম—দুজনেই বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন। তাদের জীবনযাপন ও অন্যান্য প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এর আগে, কয়েক দিন আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ওই দম্পতির জন্য খাদ্য, আর্থিক সহায়তাসহ বিভিন্ন প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, অসহায় এই দম্পতির পাশে তারা সবসময় থাকবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

অসহায় বয়োবৃদ্ধ দম্পতির পাশে শেরপুর জেলা প্রশাসন

আপডেট সময় ০৭:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬