, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মা-দ-ক স-ন্ত্রা-স উগ্রবাদ প্রতিরোধে বড়াইগ্রামে কমিউনিটি পুলিশিং সভা

১৩৯

মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশকে সহযোগিতার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।রোববার নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা এসব কথা বলেন। বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

সভাপতিত্ব করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।সভায় মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের একার নয়। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোথাও মাদক, সন্ত্রাস বা উগ্রবাদের কোনো তৎপরতা দেখা গেলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

মা-দ-ক স-ন্ত্রা-স উগ্রবাদ প্রতিরোধে বড়াইগ্রামে কমিউনিটি পুলিশিং সভা

আপডেট সময় ০৮:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬