, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

ডেঙ্গু ঠেকাতে পঞ্চগড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৫

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে দেশব্যাপী শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে পঞ্চগড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

আলোচনা শেষে ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে সদর উপজেলা পরিষদ চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তহশিলদার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

ডেঙ্গু ঠেকাতে পঞ্চগড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৭:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬