নওগাঁর ধামইরহাট থানার মানবিক ও সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের কঠোর দিকনির্দেশনায় বহু জমি দখলের অভিযুক্ত মোঃ আব্দুর রহমান নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মইশর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ১৭ জুন (২০২৬) তারিখে শামছুন নাহার নামের এক নারী থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত আব্দুর রহমান এলাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের জমি জবরদখল করে আসছিলেন, অভিযোগের গুরুত্ব অনুধাবন করে ওসি মিন্টু রহমানের নির্দেশে গত ১১ সেপ্টেম্বর (২০২৬) রাতে এসআই (নিঃ) প্রণয় কুমার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে অভিযুক্ত আব্দুর রহমান ফের উগ্র আচরণ ও শান্তিশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে রাত ৯:৩০ ঘটিকায় তাকে আটক করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমানের এই জনবান্ধব ও দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার মানুষ। থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




























