, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেওয়ানগঞ্জে প্রেমিকাকে নিজ বাড়িতে রেখে উধাও সেনাসদস্য পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত মঠবাড়িয়া গড়তে একসাথে কাজ করছে প্রশাসন ও জনসাধারণ টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত ঘোষণা বাকৃবির শামসুল হক হলে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা প্রদান ও শিক্ষার্থীদের ক্যারিয়ার সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত টেকনাফে নৈশপ্রহরী হ-ত্যা মা-ম-লার আসামি ৪৮ ঘণ্টায় গ্রে-প্তা-র দৌলতদিয়ায় জমজমাট যাত্রাপালা: ৫০ মোটরসাইকেলের বহর নিয়ে আয়ুব আলী খানের পরিদর্শন চিলমারীতে মা-দ-ক কারবারী নারীকে ৩৬ পিস ই-য়া-বাসহ পুলিশে সোর্পদ

টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

১৬

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘নতুন কুঁড়ি’র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে ও শিশুশ্রম বন্ধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত রাখার এ অর্জন ধরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত রাখতে হবে।

বক্তারা শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, তাদের অধিকার রক্ষা এবং মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার ও সমাজের দায়িত্বের ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার দেওয়া হয়। একই সঙ্গে ‘নতুন কুঁড়ি’র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদেরও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দেওয়ানগঞ্জে প্রেমিকাকে নিজ বাড়িতে রেখে উধাও সেনাসদস্য

টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

আপডেট সময় ০৫:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬