, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি আধুনিক কৃষি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বাকৃবিতে ‘অ্যালাইনিং’ প্রকল্পের সমাপনী কাশিয়ানীতে নসিমনের ধাক্কায় নি-হ-ত ১, আ-হ-ত ২ লালপুরে ২২ পিস ই-য়া-বাসহ গ্রে–ফতার এক শারীরিক অসুস্থতায় টুঙ্গিপাড়া আ.লীগ নেতার পদত্যাগ মা-দ-ক স-ন্ত্রা-স উগ্রবাদ প্রতিরোধে বড়াইগ্রামে কমিউনিটি পুলিশিং সভা জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হেলাল, সম্পাদক শিপলু পুলিশের ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকার চোরাইমাল সহ দুইজন গ্রে-ফ-তার ছেলের ছু-রি-র আঘাতে বাবা খু-ন

টেকনাফে নৈশপ্রহরী হ-ত্যা মা-ম-লার আসামি ৪৮ ঘণ্টায় গ্রে-প্তা-র

২৩

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ নম্বর আসামি মো. রিদুয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ ও জেলা পুলিশের যৌথ আভিযানিক দল। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫-এর (সিপিসি-১) তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে রিদুয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত কবির আহমদ ওরফে কবির মাঝির ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র স্থানীয়দের কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর রাতে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকায় চাঁদা দাবির প্রতিবাদ করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

এ সময় প্রতিবাদকারীদের রক্ষা করতে এগিয়ে এলে নাজির হোসেনের ওপর ধারালো অস্ত্র, কিরিচ ও লোহার রড নিয়ে হামলা চালানো হয়। মামলার এজাহারে রিদুয়ানের বিরুদ্ধে লোহার রড দিয়ে নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় আঘাত করার অভিযোগ রয়েছে। অন্য আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় নাজির হোসেনের মৃত্যু হয়। ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্প ও জেলা পুলিশ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে যৌথ অভিযান শুরু করে।

র‌্যাবের দাবি, অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে হাবিরছড়া এলাকা থেকে মামলার এজাহারনামীয় পাঁচ নম্বর আসামি রিদুয়ানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টেকনাফে নৈশপ্রহরী হ-ত্যা মা-ম-লার আসামি ৪৮ ঘণ্টায় গ্রে-প্তা-র

আপডেট সময় ০৪:১২:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬