, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি আধুনিক কৃষি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বাকৃবিতে ‘অ্যালাইনিং’ প্রকল্পের সমাপনী কাশিয়ানীতে নসিমনের ধাক্কায় নি-হ-ত ১, আ-হ-ত ২ লালপুরে ২২ পিস ই-য়া-বাসহ গ্রে–ফতার এক শারীরিক অসুস্থতায় টুঙ্গিপাড়া আ.লীগ নেতার পদত্যাগ মা-দ-ক স-ন্ত্রা-স উগ্রবাদ প্রতিরোধে বড়াইগ্রামে কমিউনিটি পুলিশিং সভা জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হেলাল, সম্পাদক শিপলু পুলিশের ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকার চোরাইমাল সহ দুইজন গ্রে-ফ-তার ছেলের ছু-রি-র আঘাতে বাবা খু-ন

বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ, গোপালগঞ্জে অ-স্ত্র নগদসহ যুবক গ্রে-প্তা-র

২০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আলামিন শেখ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র, বিপুলসংখ্যক মোবাইল ফোন, ট্যাব, হাতঘড়ি, মানিব্যাগ, বিভিন্ন দেশের মুদ্রা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ছোরা (চাইনিজ কুড়াল) এবং দুটি সুইচ গিয়ার চাকু পাওয়া যায়।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ১৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, তিনটি আইফোন ও সাতটি বাটন ফোন। পাশাপাশি বিভিন্ন মডেলের চারটি ট্যাব, ১০টি হাতঘড়ি এবং ১১টি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রার ৭৭টি নোট এবং নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘ সময় ধরে ঢাকার বিমানবন্দর এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

এদিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মালামালের উৎস এবং এই কর্মকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ, গোপালগঞ্জে অ-স্ত্র নগদসহ যুবক গ্রে-প্তা-র

আপডেট সময় ০২:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬