, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কাউনিয়ায় দুই ছেলের মা-রা-মা-রি দেখে বাবার মৃ-ত্যু

২৪

রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা দেখে অসুস্থ হয়ে মহির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মৌজার গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহির উদ্দিন বল্লভবিষু এলাকার মৃত সফিউতউল্লাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে কাউনিয়া বাজার থেকে দোকানের মালামাল কিনে নিজ দোকানের সামনে ফেরেন মহির উদ্দিন। এ সময় টাকার বিষয় নিয়ে তার দুই ছেলে মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলাম (২৮) হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছেলেদের মারামারি দেখে মোটরসাইকেলে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে পড়ে যান মহির উদ্দিন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, মহির উদ্দিন আগে দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের পরামর্শ থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে তার হৃদ্‌যন্ত্রে রিং পরানো সম্ভব হয়নি। ছেলেদের মারামারি দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে মহির উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

কাউনিয়ায় দুই ছেলের মা-রা-মা-রি দেখে বাবার মৃ-ত্যু

আপডেট সময় ০১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬