, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন ৪২ কোটি টাকার ই-য়া-বা-র চালান জ-ব্দ, আ-টক ২ প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী তিস্তা নদীতে ‘একক নজরানা’ বাঁশের ভুঁড়া, ফরিদপুরের পথে যাত্রা দেওয়ানগঞ্জে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মাদারীপুরে ঘরে ঢুকে কাতার প্রবাসীর স্ত্রীকে নি-র্ম-ম ভাবে কু-পি-য়ে হ-ত্যা বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা ব-ন্দু-ক, উদ্ধার র‌্যাবের গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নি-হ-ত হোয়াইক্যং সীমান্তে ১০ হাজার ই-য়া-বাসহ যুবক আ-টক

প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী

১৪

প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক হিন্দু যুবকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন কুড়িগ্রামের এক মুসলিম তরুণী। ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর এ সম্পর্কের খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহারাজপুর গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এরশাদুল হকের মেয়ে রেশমি খাতুনের প্রায় এক বছর ধরে পরিচয় ও প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার বিকেলে রেশমি দ্বীপের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেন।

বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। পরিস্থিতি যাতে কোনো ধরনের অপ্রীতিকর দিকে না যায়, সে জন্য বুধবার সকালে স্থানীয়রা রেশমি ও দ্বীপকে মুকসুদপুর থানায় নিয়ে যান।

রেশমি খাতুন জানান, দীর্ঘদিন ধরে দ্বীপের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা থেকেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণেই দ্বীপের বাড়িতে এসে বিয়ের দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে দ্বীপ কর্মকারও তাদের সম্পর্কের কথা স্বীকার করে জানান, তারা একে অপরকে ভালোবাসেন এবং তিনি রেশমিকে বিয়ে করতে চান।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি জানার পর উভয় পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন

প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী

আপডেট সময় ০৭:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬