, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে মাজার ও মসজিদে চুরি মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন

পিরোজপুরে ডিবি অভিযানে৫০০ গ্রাম গাঁ-জা ও ২০ পিস ই-য়া-বা-সহ দুই কারবারি গ্রেফ-তার

১১৩

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের দিক-নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো: মাহাবুবের তত্ত্বাবধানে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে ভাণ্ডারিয়া থানাধীন ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া সাকিনস্থ সঞ্জিব কৃত্তনিয়ার চায়ের দোকানের সামনে ইট সলিং রাস্তার ওপর চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করার সময় ডিবি পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সৌরভের নেতৃত্বে ডিবির আভিযানিক টিম ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য: মো. সুমন সাজ্জাল হাওলাদার (৩৫): তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, মো. জাকারিয়া জোমাদ্দার (৩৫): তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশের এমন কঠোর অবস্থান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে মাজার ও মসজিদে চুরি

পিরোজপুরে ডিবি অভিযানে৫০০ গ্রাম গাঁ-জা ও ২০ পিস ই-য়া-বা-সহ দুই কারবারি গ্রেফ-তার

আপডেট সময় ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬