, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম কথা রেখেছেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত: রতনকান্দির ঝুঁকিপূর্ণ সংযোগ সড়ক মেরামত কাজ শুরু শাহজাদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ মাগুরা শ্রীপুর সরকারি সার অ-বৈ-ধ মজুদ ও কা-লো-বাজা-রি, গ্রে-প্তা-র ২ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া ঘাটে কঠোর নিয়মে ফেরি পারাপার উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়তে বাকৃবিতে ‘অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ’এর রোডশো বড়লেখায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শি-শু-র মৃ-ত্যু পঞ্চগড়ে খাবার-শরবতে বি-ষ মিশিয়ে স্বামীকে হ-ত্যা-র অভিযোগ, স্ত্রী আটক AI ক্যামেরার নজরদারিতে নওগাঁয় স-ন্দে-হ জনক ঘোরাফেরা ভাঙ্গুড়ায় গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

মালয়েশিয়া পা-চা-রের জন্য জড়ো করা হয়েছিল ৫ জনকে, উ-দ্ধা-র করল র‌্যাব

১৯

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ)-এর একটি আভিযানিক দল মধ্যম কচ্ছপিয়ায় নুরুল কবিরের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচ ভিকটিমকে উদ্ধার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, অজ্ঞাতনামা মানবপাচারকারীরা আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য সেখানে একত্রিত করেছিল।

উদ্ধার হওয়া পাঁচ ভিকটিম ও জব্দ করা মোবাইল ফোন পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

মালয়েশিয়া পা-চা-রের জন্য জড়ো করা হয়েছিল ৫ জনকে, উ-দ্ধা-র করল র‌্যাব

আপডেট সময় ১২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬