, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম কথা রেখেছেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত: রতনকান্দির ঝুঁকিপূর্ণ সংযোগ সড়ক মেরামত কাজ শুরু শাহজাদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ মাগুরা শ্রীপুর সরকারি সার অ-বৈ-ধ মজুদ ও কা-লো-বাজা-রি, গ্রে-প্তা-র ২ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া ঘাটে কঠোর নিয়মে ফেরি পারাপার উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়তে বাকৃবিতে ‘অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ’এর রোডশো বড়লেখায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শি-শু-র মৃ-ত্যু পঞ্চগড়ে খাবার-শরবতে বি-ষ মিশিয়ে স্বামীকে হ-ত্যা-র অভিযোগ, স্ত্রী আটক AI ক্যামেরার নজরদারিতে নওগাঁয় স-ন্দে-হ জনক ঘোরাফেরা ভাঙ্গুড়ায় গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

পঞ্চগড়ে যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সহযোগী সংগঠন যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পঞ্চগড়ে জেলা যুব জাগপা’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাগপা’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাগপা’র সংগ্রামী সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় যুব সমাজের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি, মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান এবং অধ্যাপিকা মরহুমা রেহানা প্রধানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের নেতাকর্মীদের সার্বিক মঙ্গল কামনাও করা হয়।

এ সময় জেলা জাগপা ও যুব জাগপা’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

পঞ্চগড়ে যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ১২:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬