, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে চীনের দল ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও থামেনি ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল কাউনিয়ায় ‘কাগজের বিদ্যালয়’! ১৩০ শিক্ষার্থীর দাবি, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র তিস্তা এক্সপ্রেসে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু উদ্ধার, বাবা-মায়ের কাছে হস্তান্তর ময়মনসিংহে নিজ ঘর থেকে যুবকের ঝু-ল-ন্ত লা-শ উ-দ্ধা-র নিজ জন্ম স্থানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাফ নদী পেরিয়ে ই-য়া-বা পা-চা-র, টেকনাফে তিনজন আ-ট-ক নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত অনিয়মের দায়ে মিষ্টির কারখানায় জরি-মানা, স-তর্ক কয়েক ব্যবসায়ী তেঁতুলিয়ায় যৌথ অভিযানে দুইজন গ্রে-প্তা-র, পঞ্চগড় সদরে উ-দ্ধা-র চো-রা-ই মোটরসাইকেল

তিস্তা এক্সপ্রেসে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু উদ্ধার, বাবা-মায়ের কাছে হস্তান্তর

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 3

Oplus_131072

ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে হারিয়ে যাওয়া তিন বছরের এক শিশুকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে রেলওয়ে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পার হওয়ার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, ট্রেনে দায়িত্ব পালনরত টিজি পুলিশ সদস্যরা তিন বছরের এক শিশুকে একা ও কান্নারত অবস্থায় দেখতে পান। শিশুটির সঙ্গে তার অভিভাবক না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে ট্রেনের স্টুয়ার্ড ও টিকিট পরীক্ষককে (টিটি) জানানো হয়। পরে ট্রেনের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়।

একপর্যায়ে ট্রেনের বগির শেষ প্রান্তে, দুই বগির মধ্যবর্তী স্থানে শিশুটিকে কান্নারত অবস্থায় পাওয়া যায়। পরে টিজি পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে নিয়ে যায়। বাবা-মা শিশুটিকে দেখে শনাক্ত করেন।

উদ্ধার হওয়া শিশুটির নাম রোজা মনি (৩)। তার বাবার নাম রফিকুল ইসলাম এবং মায়ের নাম জুলেখা বেগম। তাদের স্থায়ী ঠিকানা জামালপুরের ইসলামপুর থানার বংগাপাড়া এলাকায়।

পরবর্তীতে টিজি পুলিশ শিশুটিকে তার অভিভাবকদের কাছে হস্তান্তরের বিষয়টি ভিডিও ধারণ করে রাখে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, টিজি পুলিশ ও ট্রেনের সংশ্লিষ্টদের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে চীনের দল

তিস্তা এক্সপ্রেসে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু উদ্ধার, বাবা-মায়ের কাছে হস্তান্তর

আপডেট সময় ০৭:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬