, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর নামে গুদাম ভাড়া ঠাকূরগাঁও নির্বাচন অফিসের কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মা-ম-লা উখিয়ায় ২০ হাজার ই-য়া-বা-সহ দুই তরুণ আ-টক নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডু-বে শি-শুর মৃ-ত্যু মাগুরা মহম্মদপুরে ট্রান্সফরমার চু-রি করতে গিয়ে যুবকের মৃ-ত্যু কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ চিলমারীতে জ-ব্দ-কৃত ১৬ বস্তা সার সরকারী মূল্যে কৃষকের কাছে বিতরন জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্মার্ট ও আধুনিক দরগাপাশা গড়ার অঙ্গীকারে আব্দুল মালেক

ময়মনসিংহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান এসপি মোহম্মদ কামরুল হাসান

১২

ময়মনসিংহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুল হাসানের প্রত্যক্ষ নেতৃত্বে এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

শনিবার (৫ই সেপ্টেম্বর) পাওয়া তথ্যে জানা যায়, জেলায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়নে তিনি নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করছেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অপরাধপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। অপরাধের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুলিশের সাথে জনগণের সুসম্পর্ক গড়ে তোলা এবং দ্রুততম সময়ে অভিযোগের প্রতিকার দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, সর্বসাধারণের জানমালের নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। জেলা পুলিশের এই ধারাবাহিক ও কঠোর তৎপরতা অব্যাহত থাকলে ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

স্ত্রীর নামে গুদাম ভাড়া ঠাকূরগাঁও নির্বাচন অফিসের কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মা-ম-লা

ময়মনসিংহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান এসপি মোহম্মদ কামরুল হাসান

আপডেট সময় ০৪:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬