, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত টেকনাফে ৩ কেজি ক্রি-স্টাল মেথ আইস উ-দ্ধা-র, পালিয়ে গেল মা-দ-ক কারবারিরা বদলগাছি থেকে চু-রি হওয়া R15 মোটরসাইকেল পীরগঞ্জে উ-দ্ধা-র, গ্রে-ফ-তার ২ কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ বাউজা ঈদ: আনন্দ ও উৎসবের রঙে রাঙানো একদিন ভাঙ্গুড়ায় অনলাইন জু-য়ার এজেন্টের বি-রু-দ্ধে থানায় অভিযোগ বিএডিসিতে ফোরম্যান ও ডিপ্লোমাধারীদের প্রকৌশলী পদে পদায়ন, বাকৃবিতে প্রতিবাদ বড়লেখায় মুন্নির মৃ-ত্যু, ময়না-তদ-ন্তে ‘আ-ত্ম-হ-ত্যা-জনিত মৃ-ত্যু শাহজাদপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাকৃবির সোহরাওয়ার্দী হলে সিনিয়র-জুনিয়রদের ফুটবল উৎসব

জনপ্রিয় জনপ্রতিনিধি তৌহিদুল ইসলামের স্মরণে জেলা পরিষদের শোকসভা

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুতে জেলা পরিষদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে আয়োজিত এ শোকসভায় তৌহিদুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা।

গত ৩০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তাঁর মৃত্যুতে পঞ্চগড়ের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়।

শোকসভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, জেলা পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পঞ্চগড় শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, তৌহিদুল ইসলাম ছিলেন পঞ্চগড়ের রাজনীতিতে একজন অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতা। পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করে তিনি দীর্ঘ সময় পৌরবাসীর সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক হিসেবেও দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

বক্তারা আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সঙ্গে তৌহিদুল ইসলামের ছিল দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি পঞ্চগড়বাসীর কাছে পরিচিত ও গ্রহণযোগ্য ছিলেন। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা মিনহাজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন মরহুম তৌহিদুল ইসলামের ব্যবহৃত একটি কলম স্মৃতি হিসেবে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এ সময় শোকসভায় উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

শোকসভাটি উপস্থাপনা করেন পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনকি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

জনপ্রিয় জনপ্রতিনিধি তৌহিদুল ইসলামের স্মরণে জেলা পরিষদের শোকসভা

আপডেট সময় ১২:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬