, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান ইজিবাইকসহ ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জ-ব্দ কাউনিয়ায় আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ নওগাঁর ধামইরহাটে ড্রেন থেকে নবজাতক মৃ-ত উ-দ্ধার হাত ভা-ঙা নিয়েও টানা ১৫ দিন অফিস করলেন বর্ণি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী দেবীগঞ্জে স্বাস্থ্য সনদ ছাড়াই পশু জ-বা-ই, নজরদারির ঘাটতিতে বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁ-কি কাউনিয়ায় কেওয়াইএসডিও’র প্রধান কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় চিলমারীতে গভীর রাতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গ-র্ভ-স্খ-লন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিদ্যালয়ের দায়িত্বে ফাঁকি, গরুর হাটে ব্যবসা—পঞ্চগড়ে অফিস সহায়ককে ঘিরে অ-ভি-যোগ বিশেষ চাহিদাসম্পন্নদের মুখে হাসি ফোটালো শাহজাদপুরের ‘এবিলিটি ক্লাব’

কাউনিয়ায় আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ

রংপুরের কাউনিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে ‘রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহমুদা খাতুন। এ সময় কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি ব্যবস্থা, পরিবেশবান্ধব চাষাবাদ, উন্নত জাতের শাকসবজি ও ফসল উৎপাদন এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।

এ ছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ‘রংপুর অঞ্চলে আধুনিক কৃষির রূপরেখা: সবুজ রূপান্তর’ শীর্ষক উপস্থাপনার মাধ্যমে আধুনিক কৃষির বিভিন্ন দিক তুলে ধরেন অতিথিরা। পাশাপাশি বিভিন্ন আধুনিক জাতের ফসল ও সবজি এবং আধুনিক কৃষি উপকরণের বাস্তব প্রদর্শনী করা হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, কৃষিতে উৎপাদন বাড়াতে ও খরচ কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। স্থানীয় কৃষকদের সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি গ্রহণের আহ্বান জানান তারা।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে উৎপাদন খরচ কমিয়ে কাঙ্ক্ষিত ফলন অর্জন এবং কৃষিকে আরও লাভজনক করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান ইজিবাইকসহ ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জ-ব্দ

কাউনিয়ায় আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ

আপডেট সময় ০৫:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬