, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়নে মা-দ-ক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৩ টায় পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের নির্দেশক্রমে এবং পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে লালমাই থানা এ র‍্যালী ও সমাবেশের আয়োজন করেছে।

মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেরুল উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ জসীম উদ্দিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানা তদন্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস কাঞ্চন,উপজেলা বিএনপির নেতা এ্যাড. বেলাল হোসেন এপিপি,লালমাই উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাহফুজ সোহেল,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান মজুমদার রকেট,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজুর রহমান,পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনী রিংকু,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ লোকমান হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শরীফ মেম্বার,সদস্য মেহেদী হাসান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল্লাহ আল মাহমুদ অপু,উপজেলা ছাত্র দলের নেতা রায়হানুল রাজু, আল আমিন অয়ন, বাহার প্রমুখ।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটি পুলিশিংয়ের পেরুল উত্তর ইউনিয়নের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী ও ছাত্র – ছাত্রী বৃন্দ। বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। র‍্যালি ও সমাবেশে সর্বস্তরের জনগনের উপস্থিতি ছিল।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মাদক ব্যবসা, মাদক পাচার ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এর প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তায় গিয়ে মাদকবিরোধী র‍্যালীর কার্যক্রম শেষ হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শাহজাদপুরে ৭ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে

লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়নে মা-দ-ক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬