, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

চৌদ্দগ্রামে লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 9

চৌদ্দগ্রামে লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

২০

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকা লংমার্চে আইনশৃঙ্খলা ঠিক রাখতে চৌদ্দগ্রাম উপজেলার নেতৃবৃন্দ ইউএনও শাহাদাৎ হোসেন ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইনের সাথে মতবিনিময় করেছেন। বুধবার পৃথক মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা মোস্তফা, এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এরআগে দুপুরে জামায়াত নেতৃবৃন্দ লংমার্চ বাস্তবায়নে খেলাফত মজলিস ও এনসিপির সাথে পরামর্শ সভা করেন।

চৌদ্দগ্রামের ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায়, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমাচ্ছে না। বরং দিন দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকার প্রতিটি ক্ষেত্রে মেধার মূল্যায়ন না করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দিচ্ছে। সরকারের হীন কর্মকান্ডের দিন দিন দেশের জনগণ ফুঁসে উঠেছে। আমরা জনগণের পক্ষ থেকে লংমার্চের মাধ্যমে সরকারকে সব দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি। লংমার্চ উপলক্ষে উপজেলার মিয়াবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানিয়ে জনদাবীর পক্ষে রাজপথে অবস্থান ও চৌদ্দগ্রাম বাজারে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও বিরোধী দলের উপনেতা ডা. সসৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় এবং স্থানীয় ১১ দলের নেতারা উপস্থিত থাকবেন।

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় বিলে অভিযান, ৪৯টি চায়না দুয়ারী জা-ল ধ্বং-স

চৌদ্দগ্রামে লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬