অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং জঙ্গি দমনে বরাবরের মতোই কঠোর অবস্থানে রয়েছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দেশব্যাপী অপরাধ দমনের ধারাবাহিকতায় ময়মনসিংহের মুক্তাগাছায় একটি সফল অভিযান চালিয়েছে র্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানি।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর একটি আভিজনক দল গত ২ সেপ্টেম্বর আনুমানিক রাত ১:৩০ মিনিটে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন পয়রাকান্দি ৬ নম্বর ওয়ার্ডের ওয়াপদার একটি পরিত্যক্ত ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি রিভলবার, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ক্রিস (ধারালো অস্ত্র), ১টি চাপাতি ও ১টি হেক্সো ব্লেড সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























