, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গভীর রাতে রাসেল সাংবাদিকের আয়োজনে জমজমাট মজলিস, গানে-আবেগে মাতোয়ারা চর দৌলতদিয়ার মানুষ শাহজাদপুরে নারী উদ্যোক্তা মেলা ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন: স্বাবলম্বী হওয়ার ডাক পিরোজপুর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সীমান্তে পা রাখার আগেই পঞ্চগড়ে আটক ৪ রোহিঙ্গা, পেছনে মানবপাচার চক্রের ইঙ্গিত বিএনপির উন্নয়ন ও জনকল্যাণের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মাগুরা শ্রীপুরে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; দেশ পুনর্গঠনে ধৈর্য ধরার আহ্বান নেতাকর্মীদের

বিএনপি সরকার কখনো ব্যর্থ হয়নি, ভবিষ্যতেও হবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, প্রতিবারই সফলভাবে দেশ পরিচালনা করেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিএনপি সরকারের ব্যর্থতার কোনো ইতিহাস নেই এবং ভবিষ্যতেও দলটি ব্যর্থ হবে না।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সফলভাবে দেশ পরিচালনা করেছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেও বিএনপি সরকারের সময় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত ছিল।

তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, নতুন উদ্যম ও গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি মহল অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। এসব অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে দলের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

ফরহাদ হোসেন আজাদ দলের নেতাকর্মীদের সরকারের গত ছয় মাসের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন। একই সঙ্গে পাড়া-মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে মানুষকে অবহিত করার আহ্বান জানান।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গভীর রাতে রাসেল সাংবাদিকের আয়োজনে জমজমাট মজলিস, গানে-আবেগে মাতোয়ারা চর দৌলতদিয়ার মানুষ

বিএনপি সরকার কখনো ব্যর্থ হয়নি, ভবিষ্যতেও হবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় ০৮:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬