পঞ্চগড়, ১ সেপ্টেম্বর ২০২৬:
পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ‘ইলহাম টেলিকম’ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মোবাইল ও নগদ অর্থ চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্রের অন্যতম মূলহোতা কামাল হোসেন (৪০) ওরফে কামালকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট ভোরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন মার্কেটে অবস্থিত জুলহাস উদ্দিনের ‘ইলহাম টেলিকম’-এর তালা কেটে চোরের দল দোকানে প্রবেশ করে। এ সময় প্রায় ১৪০টি স্মার্টফোন, ৫০ হাজার টাকার রিচার্জ কার্ড এবং নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা।
ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্তে তদন্ত শুরু করে তেঁতুলিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তের একপর্যায়ে চক্রের অন্যতম সমন্বয়ক কামাল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়।
পরে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডিবি ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বিত একটি দল গাজীপুরের কাশিমপুর থানার লোহাকুর এলাকায় কামালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে।
তদন্তসংশ্লিষ্টরা বলছেন, চক্রটি পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, চক্রটি ৪ থেকে ৫ জনের সদস্য নিয়ে একাধিক দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে চুরি করত। গ্রেপ্তার কামাল তাদের একটি বড় সিন্ডিকেটের সমন্বয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, চুরির ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। টানা কয়েক দিনের অভিযানে গাজীপুর থেকে চক্রের অন্যতম মূলহোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ব্যবসায়ীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক কিছুটা কমেছে। তবে বাজার এলাকায় নিরাপত্তা বাড়াতে নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
,
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
৯নং সুজানগর ইউনিয়নে আমবাড়ি বে-সরকারি ইস্কুলে উন্নয়নে এমপির ১ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা বরাদ্দ
নানান আয়োজনে পালিত হলো বড়লেখায় ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬৪০ কৃষককে নিয়ে নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রম
কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি
বিধবা ভাতার অভিযোগ তদন্তে গিয়ে ‘মীমাংসার’ প্রস্তাব ইউনিয়ন সমাজকর্মীর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড়ে মৎস্যজীবী দলের ব্যতিক্রমী আয়োজন, নদী-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
পঞ্চগড়ে ৩০ লাখ টাকার মোবাইল চুরির ঘটনায় গাজীপুরে মূলহোতা গ্রেপ্তার
-
সঞ্জু বনিক সৌরভ - আপডেট সময় ০৫:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 2
জনপ্রিয় সংবাদ






























