, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত

১৩২

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় দীর্ঘদিনের পানি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি। ভোল্টেজ স্বল্পতার কারণে পৌরসভার ওয়াটার পাম্পগুলো পূর্ণ ক্ষমতায় চালু রাখা সম্ভব হচ্ছিল না, যার ফলে তীব্র সুপেয় পানির সংকটে ভুগছিলেন পৌরবাসী। এই অচলাবস্থা কাটাতে আগামী ৭ দিনের মধ্যে নতুন বিদ্যুৎ লাইন ও প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে ”৫৩ কোটি টাকার প্রকল্পেও কাটেনি পানি সংকট“ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির। এর প্রেক্ষিতে পানি সংকট নিরসনে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রাব্বি এবং পল্লী বিদ্যুতের ডিজিএম আমিনুল ইসলাম সুমনের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পৌরসভার পানি উত্তোলন ব্যবস্থার বর্তমান স্থবিরতা নিয়ে আলোচনা হয়। পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ভোল্টেজ না থাকায় পাম্পগুলো সময়মতো পানি উত্তোলন করতে পারে না, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে একটি পৃথক (নতুন) বিদ্যুৎ লাইন এবং প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম স্থাপনের প্রতিশ্রুতি দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ আতাউর রাব্বি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি খুব দ্রুতই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।”

প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নতুন লাইন চালু হলে ভোল্টেজ সমস্যা দূর হবে এবং পৌরবাসী নিয়মিত পানি পাবেন বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বার্থ সংশ্লিষ্ট এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সচেতন পৌরবাসী।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত

আপডেট সময় ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬