, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ মহানবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল ও বিচারের দাবি লাহিড়ীকান্দায় রাজিব বাস-অটোর সং-ঘ-র্ষে নি-হ-ত ৪ ও আহত অন্তত ১০ আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!! হরিপুরে ১৪৫ পিচ ই-য়া-বা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আ-টক রাজাপুরে মা-দ-কের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামপুরে এমপির সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ও নজরুল বর্ষের উদ্বোধন দেবীগঞ্জে অ-গ্নি-কা-ণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা জামায়াতের আমির

ইসলামপুরে এমপির সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ও নজরুল বর্ষের উদ্বোধন

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 7

ইসলামপুরে এমপির সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ও নজরুল বর্ষের উদ্বোধন

১৭

জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা মিনি অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোহ জুবায়ের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ইসলামপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি দুইজন কৃষকের মাঝে সরিষার তেল তৈরির মেশিন বিতরণ করেন। পরে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং নজরুলের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সল এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আব্দুল আওয়াল, ইসলামপুর প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময়

ইসলামপুরে এমপির সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ও নজরুল বর্ষের উদ্বোধন

আপডেট সময় ০৮:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬