, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ মহানবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল ও বিচারের দাবি লাহিড়ীকান্দায় রাজিব বাস-অটোর সং-ঘ-র্ষে নি-হ-ত ৪ ও আহত অন্তত ১০ আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!! হরিপুরে ১৪৫ পিচ ই-য়া-বা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আ-টক রাজাপুরে মা-দ-কের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামপুরে এমপির সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ও নজরুল বর্ষের উদ্বোধন দেবীগঞ্জে অ-গ্নি-কা-ণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা জামায়াতের আমির প্রিয় সহযোদ্ধার শেষ বিদায়ে অশ্রুসিক্ত ফরহাদ হোসেন আজাদ

লালপুরে সাইবার প্র-তা-র-ক চক্রের ৫ সদস্য গ্রে-প্তা-র

৪৮

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইনে প্রতারণার অভিযোগে একটি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোহরকয়া এলাকার একটি টিনসেড বাড়িতে অভিযান চালিয়ে মোঃ মারুফ আলী (২১), মোঃ মেহেদী হাসান ওরফে সবুজ (২৩) এবং মোঃ আতিকুর রহমান (২০)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, রোববার (৩০ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে উপজেলার মহারাজপুর ঘোষপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে একটি টিনসেড বসতঘর থেকে তাসকিন আহম্মেদ সুইট (১৮) ও মোঃ সেলিম (২২)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আরও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার পাঁচজনই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং বিভিন্ন কৌশলে অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, গ্রেপ্তার পাঁচজনকে রোববার (৩০ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে এবং লালপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে নিয়মিত অভিযান পরিচালিত হবে

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ

লালপুরে সাইবার প্র-তা-র-ক চক্রের ৫ সদস্য গ্রে-প্তা-র

আপডেট সময় ০৬:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬