, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির ম-র-দে-হ মিলল এক দিন পর বাকৃবিতে ব্যান্ড বিষয়ক প্রশিক্ষণ পেলেন ১৫ নিরাপত্তাকর্মী রাজশাহীতে চাহিদা মাফিক সার বরাদ্দ ও বৈজ্ঞানিক ব্যবহারের তাগিদ ফার্টিলাইজার অ্যসোসিয়েশনের লালপুরে সাইবার প্র-তা-র-ক চক্রের ৫ সদস্য গ্রে-প্তা-র মাগুরা শ্রীপুরে গ্রামবাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে ব্যতিক্রমী বিয়ে শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা শ্রীপুরে সড়ক দূ-র্ঘ-ট-নায় ৪ বছরের শি-শু নি-হ-ত মহাদেবপুর উপজেলার ধুনজইল মোড়ে সরকারি গাছের মা-থা কে-টে ফেলার ও ফুটেজ মুছে দেওয়ার অভিযোগ! রাজবাড়ীতে গাঁ-জা-সহ ৩ জনের কারাদণ্ড

লালপুরে সাইবার প্র-তা-র-ক চক্রের ৫ সদস্য গ্রে-প্তা-র

২৫

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইনে প্রতারণার অভিযোগে একটি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোহরকয়া এলাকার একটি টিনসেড বাড়িতে অভিযান চালিয়ে মোঃ মারুফ আলী (২১), মোঃ মেহেদী হাসান ওরফে সবুজ (২৩) এবং মোঃ আতিকুর রহমান (২০)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, রোববার (৩০ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে উপজেলার মহারাজপুর ঘোষপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে একটি টিনসেড বসতঘর থেকে তাসকিন আহম্মেদ সুইট (১৮) ও মোঃ সেলিম (২২)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আরও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার পাঁচজনই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং বিভিন্ন কৌশলে অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, গ্রেপ্তার পাঁচজনকে রোববার (৩০ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে এবং লালপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে নিয়মিত অভিযান পরিচালিত হবে

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালপুরে সাইবার প্র-তা-র-ক চক্রের ৫ সদস্য গ্রে-প্তা-র

আপডেট সময় ০৬:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬