, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি টুকুন, সম্পাদক সঞ্জিত সোবান ফকির স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু যেখানে জীবনের শেষ ঠিকানা, সেই কবরস্থানই ছিল জঙ্গলে পরিণত—শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার করলেন রহমান মন্ডল লালপুরে ই-য়া-বাসহ দুই যুবক আটক বাকৃবির ভেটেরিনারি অনুষদ ও আইএসডিআরএফের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ময়মনসিংহে সিটি কর্পোরেশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মাগুরার শ্রীপুরে সরকারি জমি অ-বৈ-ধ ভাবে দখল

ময়মনসিংহে সিটি কর্পোরেশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

১০

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২৭ নম্বর ওয়ার্ডের আলতাফ আলী রোড মোড়ল পাড়া এলাকার সদ্য নির্মিত একটি সড়কে ধস ও দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার কিছুদিন যেতে না যেতেই সড়কটির এমন নাজেহাল অবস্থায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কাজের মান ও ব্যবহৃত উপকরণের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে ঘটনাটির দ্রুত সরেজমিন তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সরজমিনে গিয়ে দেখা যায়, আলতাফ আলী রোড মোড়ল পাড়া সড়কের এক পাশে থাকা জলাশয়ের কোল ঘেঁষে বড় ধরনের ভাঙ্গন ও দীর্ঘ ফাটলের সৃষ্টি হয়েছে। ইতিমত্যেই কয়েক জায়গায় কংক্রিটের অংশ উঠে ক্ষয় ও ফাটল দৃশ্যমান হয়ে পড়েছে। সামান্য দিনের ব্যবধানেই এমন ক্ষতি হওয়ায় যেকোনো মুহূর্তে পুরো সড়কটি ধসে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন পথচারীরা।

মসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ শেষ হলেও এত দ্রুত সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে শিডিউল ও উপযুক্ত নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই জলাশয়ের পাশের অংশটি ভেঙে পড়ছে এবং দ্রুত ফাটল দেখা দিয়েছে। সরকারি অর্থের এমন অপচয়ে তীব্র অসন্তোষ জানিয়েছেন তারা।

এলাকাবাসীর দাবি, সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। কাজের মান, ব্যবহৃত উপকরণ এবং কারিগরি ত্রুটি খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি, অনিয়মের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় এনে দ্রুততম সময়ে সড়কটির টেকসই ও প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন

ময়মনসিংহে সিটি কর্পোরেশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

আপডেট সময় ০৭:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬