, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন পিরোজপুরে দু-র্নী-তি বিরোধী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বাকৃবি সিএএসআরের ৪০তম সমন্বয়ক হলেন অধ্যাপক রুহুল আমিন হামের টিকা দেওয়ার পর ৯ মাসের শি-শুর পা ফুলে যাওয়ার অভিযোগ কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগঞ্জ উপজেলা শাখা নতুন কমিটি গঠন রায়গঞ্জে এমপির গাড়ি ভাঙচুর: জামায়াতকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি লালপুরে ইমো হ্যা-কিং চক্রের ৪ সদস্য গ্রেফ-তার

গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া

১১

গোপালগঞ্জ জেলা পুলিশের এএসআই (নিঃ) মোঃ সোহেল মিয়া পদোন্নতি পেয়ে এসআই (নিঃ) পদে দায়িত্ব পেয়েছেন। পদোন্নতির পর মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে তার নতুন পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

পুলিশ হেডকোয়ার্টার্সের কেন্দ্রীয় মেধা তালিকা ও পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ/প্রবেশনার) রনি হাওলাদার উপস্থিত ছিলেন।

র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও উপস্থিত কর্মকর্তারা নবপদোন্নতিপ্রাপ্ত এসআই মোঃ সোহেল মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে নতুন পদে তিনি দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন কর্মকর্তারা।

পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্ব পাওয়া এসআই মোঃ সোহেল মিয়ার কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন জেলা পুলিশের কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়

গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া

আপডেট সময় ০৮:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬