, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন বাকৃবির কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক আক্তারুজ্জামান খান কৃষকের সার নিশ্চিতে কঠোরতা, ঈশ্বরগঞ্জে অ-বৈধ মজুদদারকে জেল মঠবাড়িয়ায় ৫৩ কোটি টাকার পানি প্রকল্পে অনিয়ম: পানীয় জলের তীব্র সংকটে জনজীবন নওগাঁয় অ-বৈধ কারখানায় অভিযান, ৩০হাজার টাকা জরিমানা শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান, আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস রাজশাহীতে অনিয়মের জেরে কৃষি কর্মকর্তা বদলী সারের খোঁজে দ্বারে দ্বারে কৃষক লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নি-হত, চালক আটক কাউনিয়ায় অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান, জব্দের পর বিনষ্ট কাউনিয়ায় সোনালী আঁশে সোনালী স্বপ্ন কৃষকের

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৫

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় ৫০ শয্যাবিশিষ্ট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা ও চিকিৎসা সরঞ্জামের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন।

পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মতবিনিময়কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “আমরা উপজেলা হাসপাতালগুলোকে আগামী তিন বছরের মধ্যে ১৫১ শয্যায় উন্নীত করব। প্রথম পর্যায়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নেওয়ার চেষ্টা করব।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাহিদ নাজনীন ডেইজি, ডা. আহসান হাবীবসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬