, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন বাকৃবির কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক আক্তারুজ্জামান খান কৃষকের সার নিশ্চিতে কঠোরতা, ঈশ্বরগঞ্জে অ-বৈধ মজুদদারকে জেল মঠবাড়িয়ায় ৫৩ কোটি টাকার পানি প্রকল্পে অনিয়ম: পানীয় জলের তীব্র সংকটে জনজীবন নওগাঁয় অ-বৈধ কারখানায় অভিযান, ৩০হাজার টাকা জরিমানা শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান, আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস রাজশাহীতে অনিয়মের জেরে কৃষি কর্মকর্তা বদলী সারের খোঁজে দ্বারে দ্বারে কৃষক লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নি-হত, চালক আটক কাউনিয়ায় অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান, জব্দের পর বিনষ্ট কাউনিয়ায় সোনালী আঁশে সোনালী স্বপ্ন কৃষকের

কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন, নতুন দায়িত্বে তিনজন

২৩

পেশাগত ব্যস্ততার কারণে কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও)-এর নির্বাহী পরিষদের তিন সদস্য তাঁদের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। তাঁদের পরিবর্তে নতুন তিনজনকে নির্বাহী পরিষদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে সম্প্রতি কেওয়াইএসডিও-এর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ মোজাম্মেল হক-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সোহেল রানা-এর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পেশাগত কারণে সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সামসুল আলম, সহকারী শিক্ষক, চান্দঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়; ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজ; এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, সহকারী অধ্যাপক, তিস্তা ডিগ্রি কলেজ—তাঁদের নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণের বিষয়টি অনুমোদন করা হয়।

পরবর্তীতে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে শূন্য পদগুলোতে সর্বসম্মতিক্রমে নতুন দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন করা হয়। এতে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ ইদ্রিস আলী-কে সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম -কে ভাইস চেয়ারম্যান এবং মোঃ রাকিবুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সভায় নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্তদের সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অব্যাহতি নেওয়া সদস্যদের সংগঠনের প্রতি তাঁদের অবদান ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় কেওয়াইএসডিও-এর চলমান শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাহী পরিষদের এ পরিবর্তন অনুমোদিত হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন

কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন, নতুন দায়িত্বে তিনজন

আপডেট সময় ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬