তেঁতুলিয়া (পঞ্চগড়), ২২ আগস্ট ২০২৬: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহসিন আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া থানার দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামের একটি পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসআই আবু হোসেনের নেতৃত্বে এসআই সাদিকুর রহমান সাদেক, কনস্টেবল সাওনসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানকালে লতিফগছ গ্রামের মজিবর রহমান (৫০), পিতা-মৃত তফিজ উদ্দিনের মুদি দোকানের সামনে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি গ্রামের মো. হকদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে পঞ্চগড় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


























