, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নওগাঁ জেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সিরাজগঞ্জে হ-ত্যা মাম-লার ৬ জনের যাব-জ্জীবন কারাদণ্ড কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ভেটেরিনারি চিকিৎসকের ওপর হা-ম-লার ঘটনায় বাকৃবিতে প্রতিবাদ রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ

নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে জেলা কমিটির মতবিনিময় সভা

১২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শেরপুরে জেলা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭) উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মসূচি আয়োজনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, জেলা কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া ‘নজরুল বর্ষ’কে কেন্দ্র করে জেলার বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও প্রাণবন্ত করার বিষয়ে সভায় মতামত ও পরামর্শ তুলে ধরেন জেলা কমিটির সদস্যরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক

নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে জেলা কমিটির মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬