শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রবাহমান খালে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
অভিযানকালে খালে অবৈধভাবে মাছ শিকারের কাজে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জালগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
জলজ সম্পদ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন


























