, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময় গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাঁ/জা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারা/দণ্ড পিরোজপুর জেলা প্রশাসনে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জনাব জহুরুল ইসলামের যোগদান নেশা করে পার পাওয়ার সুযোগ নেই—ঈশ্বরগঞ্জে ৩ জনের কারা/দণ্ড কাউখালীতে নৌ পুলিশের ওপর হা/ম/লা, গ্রেফ/তার ১ লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হু/মকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ধামইরহাটে নারী হ/ত্যার রহস্য উদঘাটন, ১২ ঘণ্টায় গ্রে/প্তার ২ মাগুরা শ্রীপুর গ্রীন গার্ডেন ফুড পার্ক এর শুভ উদ্বোধন ৫নং বিলমারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সিদ্দিকুর রহমান চিলমারীতে ভুক্তভোগীকে ক্ষমা চাইতে বাধ্য করে ভিডিও ধারণের অভিযোগ, জনমনে ক্ষোভ

মানবিক সহায়তায় অসহায় জহুরুল ইসলামকে ভ্যানগাড়ি প্রদান

১৪

নিয়মিত গণশুনানিতে নিজের দুরবস্থার কথা জানিয়ে সহায়তার আবেদন করেছিলেন শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার মো. জহুরুল ইসলাম। তার ভ্যানগাড়ি চুরি হয়ে যাওয়ায় কর্মক্ষম হয়েও জীবিকা নির্বাহে অসহায় হয়ে পড়েছিলেন তিনি। প্রায় এক মাস আগে গণশুনানিতে বিষয়টি জেলা প্রশাসককে জানালে তাকে একটি ভ্যানগাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে বুধবার (১৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন মো. জহুরুল ইসলামের হাতে একটি নতুন ভ্যানগাড়ি তুলে দেন।
ভ্যানগাড়ি পেয়ে জহুরুল ইসলাম পুনরায় নিজ কর্মসংস্থানে ফিরতে পারবেন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। জেলা প্রশাসনের এমন উদ্যোগে তার জীবনে নতুন আশার সঞ্চার হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অসহায় ও কর্মক্ষম মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার এমন কার্যক্রম জনসেবার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়

মানবিক সহায়তায় অসহায় জহুরুল ইসলামকে ভ্যানগাড়ি প্রদান

আপডেট সময় ০৩:২৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬