, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১৬৩

শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় যুবসমাজকে সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুব কল্যাণ ক্লাবের সভাপতি মাহবুব আলম সুমন, সহ-সভাপতি মহর উদ্দিন, সাধারণ সম্পাদক হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন মিয়া।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি তরুণদের জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কুইজসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়রা যুব কল্যাণ ক্লাবের এমন পরিবেশবান্ধব ও সামাজিক উদ্যোগকে স্বাগত জানান। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

আপডেট সময় ০৪:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬