, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা সারের সুষম বণ্টনে বিশেষ অ্যাপ, ছয় মাসে রাস্তাঘাট সংস্কারে এমপি মিলনের আশ্বাস বিশ্ব পর্যটন দিবসে বর্ণিল আয়োজনে মুখর পাহাড়পুর। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্ল্যানটেইন দিয়ে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে নতুন প্রযুক্তি, বাকৃবির সাফল্য মায়ের দেয়া কিডনী নিয়েও বাঁচল না আনোয়ার। ময়মনসিংহে সাংবাদিক এইচ টি তোফাজ্জল হোসেনের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন। এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ির ‘লাইন’ নিয়ন্ত্রণে মাসিক টাকা আদায়ের অভিযোগ টেকনাফে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করল এপিবিএন

দৌলতদিয়ায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

দৌলতদিয়ায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

৭৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ওয়ার্ডের দুলাল বেপারীর পাড়া স্পোর্টিং ক্লাব বনাম আংকের শেখেরপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলায় দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও নান্দনিক ফুটবল খেলায় পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচজুড়ে খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ এবং চমৎকার ফুটবল নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

খেলায় উপস্থিত ছিলেন দৌলতদিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাউল করিম লাল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট আরিয়ান মাহমুদ হানিফ, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি মুন্নু মুন্সী, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইদ্রিস শেখ এবং দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি মোল্লা।

তাদের উপস্থিতিতে খেলাটি আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। খেলা শেষে খেলোয়াড়, আয়োজক ও উপস্থিত অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

আয়োজকরা বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা

দৌলতদিয়ায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট সময় ০৮:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬