, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জ (৩) আসনের এমপি ভিপি আইনুল হক এর গাড়িতে হা*মলা খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কাউনিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃ*ত্যু ও আহত ১ দৌলতদিয়ায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সদস্যদের দিলেন নানা নির্দেশনা খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল গোয়ালন্দ পৌর ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল ১৫ই আগস্ট “ইতিহাসের দায়বদ্ধতা ও আত্মপ্রবঞ্চনার রাজনীতি” খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া

ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সদস্যদের দিলেন নানা নির্দেশনা

১০

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ধামইরহাট থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

থানায় উপস্থিত হয়ে পুলিশ সুপার থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন। রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালন এবং থানার দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না—এসব বিষয়ে খোঁজখবর নেন।

পরে থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময়কালে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা প্রদান এবং সেবাপ্রত্যাশী মানুষের সমস্যাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর জোর দেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

পরবর্তীতে পুলিশ সুপার থানার আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং এলাকার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।” তিনি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করার জন্য থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আহ্বান জানান।

এ সময় ধামইরহাট থানার সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সিরাজগঞ্জ (৩) আসনের এমপি ভিপি আইনুল হক এর গাড়িতে হা*মলা

ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সদস্যদের দিলেন নানা নির্দেশনা

আপডেট সময় ০৮:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬