, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

১৩৭

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ধামইরহাট থানা পরিদর্শন করেছেন। শনিবার (১৫ আগস্ট ২০২৬) তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন। রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম এবং থানার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

পরে থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শুনে সেগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুত পুলিশি সেবা প্রদান এবং সেবাপ্রত্যাশী মানুষের সমস্যাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশনা দেন তিনি।

পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরামর্শ দেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

আপডেট সময় ০৫:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬