, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে হোয়াইক্যং সীমান্তে বিজিবির অভিযান, ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কবিতা, গান ও নৃত্যে নজরুল বন্দনা, বদলগাছীতে পুরস্কৃত শিক্ষার্থীরা। ফুলবাড়ীতে শিক্ষকের বেতের আঘাতে অসুস্থ হয়ে শিক্ষার্থী হাসপাতালে ভর্তি। চিলমারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ ভাঙ্গুড়া প্রেসক্লাবের নির্বাচন ২২ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোয়ন বৈধ ঘোষণা। ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল ফিশিং বোট, উদ্ধার ১৩ জেলে মুক্তিপণের দাবিতে অপহরণ, উখিয়ায় কিশোর উদ্ধার উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা, রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ

মাগুরায় বেবি প্লাজায় চুরির ঘটনা: ক্যাশ বাক্স থেকে লাখ টাকার বেশি চুরি, বিদ্যুতের সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা

৭০

মাগুরার স্থানীয় বেবি প্লাজা মার্কেটে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার শিকার এক দোকান মালিকের দাবি, তার ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকা চুরি হয়ে গেছে। চরম বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়েই এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন।

চুরির শিকার হওয়া দোকান মালিক জানান, গত শুক্রবার তার ছেলের বিবাহোত্তর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান থেকে প্রায় ১ লাখ ৬০ থেকে ৭০ হাজার টাকা কালেকশন হয়েছিল। এ ছাড়া দোকানের দৈনন্দিন কেনাবেচা থেকে অর্জিত আরও কিছু টাকাসহ ক্যাশ বাক্সে মোট ১ লাখ ৮৭ হাজার টাকার মতো জমা ছিল। তবে সুযোগ বুঝে চোরেরা ড্রয়ার বা ক্যাশ বাক্স তছনছ করে সব নগদ টাকা নিয়ে চম্পট দেয়।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কেটে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে এমন নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মাগুরা শহর ও বেবি প্লাজা এলাকায় প্রতিদিন দিনের মধ্যে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা এবং রাতের মধ্যে ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে। সারাদিন-রাত জুড়ে টানা বিদ্যুৎহীনতার কারণে অন্ধকার ও ভুতুড়ে পরিবেশ তৈরি হওয়ায় অপরাধীরা সহজে চুরির সাহস পাচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, “বেবি প্লাজার ইতিহাসে পূর্বে কখনো এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও বড় চুরির ঘটনা ঘটেনি। আমাদের নাকের ডগায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।”

তিনি মাগুরা জেলা প্রশাসন ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে অপরাধীদের শনাক্ত, চুরি হওয়া অর্থ উদ্ধার এবং মার্কেটের নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানান।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে

মাগুরায় বেবি প্লাজায় চুরির ঘটনা: ক্যাশ বাক্স থেকে লাখ টাকার বেশি চুরি, বিদ্যুতের সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা

আপডেট সময় ০৫:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬